সিলেটে তীর–শিলং খেলতে গিয়ে ৬ জন গ্রেফতার

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

সিলেটে তীর–শিলং খেলতে গিয়ে ৬ জন গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযা চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) খাসদবির ও কানিশাইলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্ট মসজিদের সামনে অভিযান পরিচালনা করে অনলাইন তীর শিলং জুয়া খেলার সময় ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- জসিম আহমেদ (২৭) ও মো. নূর ইসলাম (৫৮)।

একইদিন সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল জেলা পরিষদ মার্কেটেরর নূর আলমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে তীর শিলং নামীয় জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- জজ মিয়া (৫৪), মোঃ আলী আহমদ (৩৭), হুমায়ুন কবির (৬০), ও মিন্টু রায় বাবু (৪৯)।