জাফলং থেকে ১০ দিন ধরে কিশোর নিখোঁজ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

জাফলং থেকে ১০ দিন ধরে কিশোর নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে মো. আলিম উদিন (১৩) নামের এক কিশোর দশ দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত ৩১ অক্টোবর সে নিখোঁজ হয়।

জাফলংয়ের রসুলপুরে বাবা-মায়ের সঙ্গে থাকতো আলিম উদ্দিন। তার বাবার নাম মনির হোসেন।

সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও আলিম উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেউ তার সন্ধান পেলে এই দুটি মোবাইল ফোন নাম্বারে (০১৭২৬-২০৬৮৩৬, ০১৮৭৮-৫৫৭৫৩৯) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে আলিমের পরিবার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট