সিলেটে তিনদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু বৃহস্পতিবার

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

সিলেটে তিনদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু বৃহস্পতিবার

ঐতিহ্যবাহী খাদিমুল কুরআন পরিষদ সিলেটের তিনদিনব্যাপী ৩১তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন’২৫ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

নগরীর সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত সম্মেলন বৃহস্পতিবার থেকে শুক্র ও শনিবার পর্যন্ত প্রতিদিন বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত চলবে।

সম্মেলনে অংশ গ্রহণ করবেন- মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মুফতী রেজোওয়ান রফিকী ঢাকা। আরও দেশ বরেন্য উলামায়ে কেরাম তাফসির পেশ করবেন।

মাহফিলে সকলের অংশ গ্রহণ কামনা করেছেন পরিষদের মুহতারাম সভাপতি মাওলানা মাশুক উদ্দিন, সেক্রেটারি হাফিজ মাওলানা আসজাদ আহমদ। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট