৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
সিলেট মহানগর এলাকায় প্যাডেলচালিত রিকশার ভাড়া পুনর্নির্ধারণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী নগরীতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা।
সোমবার (৩ নভেম্বর) এসএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিকশা ভাড়ার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়ার তালিকা প্রণয়নের সময় নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী ও প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে।
সাধারণ নাগরিকদের কাছ থেকেও মতামত চেয়ে জানানো হয়েছে, এ বিষয়ে মতামত পাঠানো যাবে pcsmp@police.gov.bd ঠিকানায়, অথবা যোগাযোগ করা যাবে ০১৩২০-০৬৯৯৯৮ নম্বরে কিংবা ‘Sylhet Metropolitan Police – SMP’ ফেসবুক পেজে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) জানান, নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। তালিকাটি ২০২৭ সাল পর্যন্ত চালু থাকবে।
সোমবার (৩ নভেম্বর) প্যাডেল চালিত রিকশার প্রস্তাবিত ভাড়া নির্ধারণের তালিকা প্রকাশ করে মহানগর পুলিশ।
প্রস্তাবিত ভাড়ার তালিকা হচ্ছে- নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ৩০ টাকা। এছাড়া সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা। শিবগঞ্জ ও ওসমানী মেডিক্যাল পর্যন্ত ৫০ টাকা ও বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা। শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া পর্যন্ত ২০ টাকা।
এছাড়া নতুন ব্রীজ পর্যন্ত ৩০ টাকা। এছাড়া বালুচর, ঈদগাহ, আম্বরখানা পর্যন্ত ৩০, ৫০ ও ৬০ টাকা। লামাবাজার ও শেখঘাট পর্যন্ত ৬০ টাকা ও পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিক্যাল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার ৭০ টাকা এবং বাস টার্মিনাল ৮০ টাকা। দক্ষিণ সুরমা ক্বীন ব্রীজ থেকে রেলগেট ২০ টাকা, হুমায়ুন রশীদ চত্বর, লাউয়াই ৩০ টাকা। শিববাড়ি, বরইনকান্দি, গোটাটিকর ৪০ ও ৫০ টাকা, আলমপুর, মকন দোকান ৫০ ও ৭০ টাকা।
আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, ঈদগাহ, কাজীটুলা ২০ টাকা। মদিনা মার্কেট, চৌকিদেখি, পাঠানটুলা ৩০ টাকা, লাক্কাতুরা, মীরাবাজার, শিবগঞ্জ, নয়াসড়ক ৬০ টাকা, টিলাগড়, উপশহর এবিসি পয়েন্ট,নতুন ব্রীজ ৬০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৬০ টাকা, শিবগঞ্জ-নতুন ব্রীজ ৪০ টাকা। মিরাবাজার- যতরপুর-৩০ টাকা। উপশহর এ,বি,সি,ডি,ই,এফ,জি,এইচ, আই, জে, কে পর্যন্ত ৫০ টাকা। নতুন ব্রীজ থেকে দক্ষিণ সুরমা টার্মিনাল ৭০ টাকা।
এছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রীজ হয়ে রেল স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিডিআর গেইট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া ৮০টাকা। ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনারপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজিটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাছিমপুর, দর্শন দেউড়ি, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিক্যাল, কুমারপাড়া (ঝর্ণারপার) ৪০ টাকা। দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনি রোড-পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পীচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতের বাজার, আম্বরখানা, কলবাখানি, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা। নতুন ব্রীজ হয়ে কদমতলি, লাউয়াই, বিসিক শিল্প নগরী,বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা।, জল্লারপাড়া, তোপখানা ২০ টাকা। কাজীটুলা, রাজারগলি, দরগাহ মাজার গেইট, মীরের ময়দান, শেখঘাট, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজির বাজার, মীরের ময়দান, রিকাবিবাজার, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার, সোবহানিঘাট, চালিবন্দর ৩০ টাকা। শাবি গেইট ৯০ টাকা। কাজিটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেইট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবিবাজার, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজিরবাজার, মির্জাজাঙ্গাল,ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানিঘাট,চালিবন্দর ৩০ টাকা। কুমারগাও বাস টার্মিনাল ১০০ টাকা, খোজাখলা, সরকারি কলেজ ছাত্রাবাস,বাদম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা, কুশিঘাট ৬০ টাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D