জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে রসুলপুর এলাকায় বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ ওঠেছে। তবে স্থানীয়দের প্রতিবাদ ও বিজিবির হস্তক্ষেপের পর বিএসএফ পিছু হটে ।

রবিবার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বর্তমানে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক চলছে। এছাড়া সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট