৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক তরুণীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে চা বাগানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর থানা পুলিশ তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, “তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো কথা বলতে পারছেন না।”
ইশারা ইঙ্গিতে জানিয়েছে তার বাড়ি হবিগগঞ্জ, তার বাবা গলা কাটছে। একটি মোবাইল নাম্বারও দিয়েছে সে। তরুণীটি নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা নন। তার নাম ও পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D