সিলেটে যুবলীগ নেতা জুনেদ গ্রেফতার

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

সিলেটে যুবলীগ নেতা জুনেদ গ্রেফতার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ নেতা জুনেদ আহমেদ মাল্লুম কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ মাল্লুমের উপর বৈষম্য বিরোধী মামলা ছিল। মামলা নং- ৩ তারিখ ২৯/০৮/২৪ইং।

ওসি জানান, এ মামলায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছত্তিশ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাল্লুমকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুজ্জামান খান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট