৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৫জন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগর উপজেলার দয়মীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। একই সাথে প্রাইভেট কার চালক হারুন মিয়ার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারচালক হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের পাঁচ যাত্রী।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D