৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫
সুনামগঞ্জ জেলার ছাতকের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ০২ টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ছনবাড়ী বাজার থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তী সময়ে তল্লাশী অভিযান পরিচালনা করে ছনবাড়ী বাজারের নিকটবর্তী বালুর স্তুপের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ০২ টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D