৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সৌদি আরব সরকারের সহযোগিতায় ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলায় মোট ৩০টি এতিমখানা ও মাদরাসায় সৌদি আরব থেকে প্রাপ্ত কোরবানির গোস্ত বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুর মামুন, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সৌদি আরবের “আল-আদাহি প্রকল্প”-এর মাধ্যমে প্রতিবছর হজের সময় কোরবানিকৃত পশুর গোস্ত বিশ্বের বিভিন্ন দরিদ্র ও উন্নয়নশীল দেশে বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাতেও বরাদ্দ পাওয়া গোস্ত এতিমখানা ও মাদরাসাগুলোর মাঝে বিতরণ করা হয়।
কোরবানির গোস্ত পেয়ে এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা সৌদি সরকার, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D