কুয়ালালামপুরে গাজা ফ্লোটিলা সমাবেশ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

কুয়ালালামপুরে গাজা ফ্লোটিলা সমাবেশ

বৃহস্পতিবার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে ফিলিস্তিনি ইস্যুতে সংহতি প্রকাশ করেছে। ‘হিম্পুনান সুমুদ ফ্লোটিলা’ শীর্ষক এই সমাবেশে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- অবিলম্বে সব গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্বেচ্ছাসেবকদের মুক্তি, গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর অনুমতি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন না ঘটানোর আহ্বান।

প্রতিবাদকারীরা ‘আল্লাহু আকবার’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেন। প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারীর উপস্থিতি মালয়েশিয়ার সর্বস্তরের মানুষের ফিলিস্তিনপ্রীতি ও ঐক্যকে প্রতিফলিত করে।

পুলিশ শৃঙ্খলা বজায় রাখে, তবে দূতাবাস কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে সরাসরি স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানায়। শুক্রবার জুমার নামাজের পর একই স্থানে আরও বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে।