২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেল থেকে এক বাংলাদেশিসহ ছয় বন্দি পালিয়ে গেছে। খবর বিবিসি বাংলা।
বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা ২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পালানোর সময় বন্দিরা একজন কারারক্ষীকে পিটিয়ে গুরুতর আহত করে। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
ধর্মনগর মহকুমার শাসক ও সাব জেলের সুপার দেবযানী চৌধুরী জানিয়েছেন, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকিদের বিচারাধীন মামলা রয়েছে। ঘটনার পরপরই বিএসএফ, পুলিশ ও কারা কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আশপাশের সব থানায় সতর্কতা জারি করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, পালানো ছয় বন্দির মধ্যে একজন বাংলাদেশের নাগরিক। তার নাম নারায়ণ দত্ত, যিনি জাল কাগজপত্র রাখার অভিযোগে আটক ছিলেন।
পালিয়ে যাওয়া ছয় বন্দির পরিচয় প্রকাশ করেছে কারা কর্তৃপক্ষ। তারা হলেন- ১. নাজিম উদ্দিন- চুরি ও সম্পত্তি সংক্রান্ত মামলার আসামি; ২. রহিম আলী- ভারতীয় দণ্ডবিধি (বিএনএস) এর ৩৩১/৩০৯ ধারার অধীনে মামলার আসামি; ৩. সুনীল দেববর্মা- খুনসহ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত; ৪. নারায়ণ দত্ত- বাংলাদেশের নাগরিক, জাল কাগজপত্র রাখার মামলার আসামি; ৫. রোজান আল- দক্ষিণ কদমতলার জমির আলীর ছেলে, বিএনএসের ৩৩১/৩০৯ ধারার মামলার আসামি; ৬. আব্দুল পাট্টা- মাদক সংক্রান্ত মামলার আসামি।
এর মধ্যে আব্দুল পাট্টাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি রাজ্য ছেড়ে পালানোর জন্য গাড়ি ভাড়া করেছিলেন, তবে নিলামবাজারে তাকে ধরা হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিরা প্রথমে একটি গামছা দিয়ে কারারক্ষী বেদু মিয়ার গলা চেপে ধরে তাকে পিটিয়ে ফেলে। পরে গেট খুলে একে একে সবাই পালিয়ে যায়।
বর্তমানে আহত কারারক্ষীকে ডিএমএন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনো পাঁচ বন্দি পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D