৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির উদ্যোগে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক, বরেণ্য রাজনীতিবিদ জননেতা আব্দুল হামিদের ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
গত ১ সেপ্টেম্বর সোমবার বিভিন্ন কর্মসূচির যথাযথ মর্যদায় জননেতা আব্দুল হামিদের মৃত্যু বার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুম জননেতা আব্দুল হামিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজু রহমান খোকন, সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি অধ্যক্ষ প্রাণকান্ত দাস, ডাঃ শুভাষ কান্তি দাস, জেলা সদস্য- দুলাল আহমদ, বাবুল চৌধুরী, শংকর ঘোষ প্রমুখ।
মতবিনময় কালে বক্তারা বলেন, আদর্শকে কেন্দ্র করে এদেশের গরীব দুঃখী, কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে জননেতা আব্দুল হামিদ ছিলেন অন্যতম। তিনি একজন খাঁটি দেশপ্রেমিক নেতা ছিলেন। জননেতা আব্দুল হামিদ ছিলেন গণমানুষের নেতা, তিনি রাজনীতি করেছেন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সাম্রাজ্যবাদ ও স্বৈরাচার বিরোধী প্রতিটি গণসংগ্রামে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি অবতীর্ণ হয়েছেন এক অক্লান্ত যোদ্ধার ভূমিকায়। এদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজ প্রগতির লড়াই সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D