৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক ও প্রথম জেনারেল, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশের সর্ব্ববৃহৎ নির্বাচনী এলাকা বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ থেকে নির্বাচিত এমএনএ, বাংলাদেশের ১ম সাধারণ নির্বাচনে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ নির্বাচিত এমপি, মন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় নেতা, সততা, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, জবাবদিহিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ব্যক্তিত্ব বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৭ তম জন্মবার্ষিকী বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে ১লা সেপ্টেম্বর, সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল- বাদ জোহর থেকে হযরত শাহজালাল রহ: মাজার প্রাঙ্গণে শাহপরাণ (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীদের পক্ষ থেকে খতমে কোরআন ও বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল পরে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করে জিয়ারত শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোতর্জা, লেখক ও শিক্ষাবিদ আব্দুল মালিক এডভোকেট, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, কণ্ঠশিল্পী তুহিন আহমদ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, যুব সংগঠক আমীন তাহমিদ, ফুলশা চিশতী, হোসাইন আহমদ সিরাজ, শাহ আব্দুল মুমিন, জাহেদ আহমদ, আব্দুল আজিজ, মাওলানা ওসমান গনি চৌধুরী, জাহেদ আহমদ, আব্দুল আজিজ, আবুল কালাম, মাহবুবুর রহমান, মোঃ মুজিবুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
বঙ্গবীর ওসমানী, তাঁর মাতা-পিতা, ভাই-বোন সহ ৭১ এর সকল শহীদানদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন শাহপরাণ (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী।
উক্ত কর্মসূচিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মরহুমের হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করায় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D