পাথর’লু’টে দুদকের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

পাথর’লু’টে দুদকের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে।

তিনি আজ সোমবার সিলেট সফরে এসে সিলেট জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এসময় তিনি নুরুল হক নুরুর উপর হামলা প্রসঙ্গে বলেন, তিনি জাতিয় পর্যায়ের নেতা, তার উপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজন। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

সাদাপাথর লুট সংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকও সরকারী একটি প্রতিষ্ঠান, তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকাল ৫টায় স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এসময় তাঁকে স্বাগত জানান বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট