৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
সিলেটের কানাইঘাটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আহত হয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবক মারা গেছেন। শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই ফরিদ আহমদ (২৫) ও আব্দুর রহমান (২৯)। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুম’আ কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের শাহাপুর গ্রামে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমেদের ১০ টি হাঁস তার চাচাতো ভাই ইমরান আহমেদের জমিতে নামে গত মঙ্গলবার। ক্ষেতের জমিতে কীটনাশক ছিটানো থাকার কারণে ৭টি হাঁস মারা যায়। এবিষয়ে ফরিদ আহমদ এলাকায় বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই ইমরান আহমদ, তার মা লেছু বেগম ও বাবা রকিব আলী শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ি ফেরার পথে সাইদুর রহমান, ফরিদ আহমদ ও আব্দুর রহমানকে ছুরি দা লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালান। তাদের হামলায় গুরুতর আহত হন তিন ভাই। পরে স্থানীয়রা ৩ ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী সাইদুর রহমান শনিবার ভোর ৫ টার দিকে মারা যান। অপর ভাই ফরিদ আহমদ (২৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন এবং আব্দুর রাহমান (২৯) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কানাইঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রকিব আলী (৬৫) সড়কের বাজার এলাকা থেকে ও তার ছেলে ঘটনার মূল হোতা ইমরান আহমদ (৩০) কে সিলেট শহর থেকে আটক করেছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D