জৈন্তাপুরে ১৫৮ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

জৈন্তাপুরে ১৫৮ পিস ইয়াবাসহ আটক ১

সিলেটের তামাবিল হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫৮ পিস ইয়াবাসহ ১জনকে আটক করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের পানিছড়া কালীমন্দিরের সম্মুখে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. তারেক আহমেদ রুদ্র’র নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এটিএসআই মৃণাল কান্তি ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এসময় লোকাল যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১৫৮ পিছ ইয়াবা সহ একজনকে আটক করা হয়।

আটককৃত উমর আলী (৫০) সিলেটের শাহপরান থানাধীন বাহুবল ১ নম্বর রোডের বাসিন্ধা মো. আকদ্দস আলীর ছেলে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে ১৫৮ পিছ ইয়াবা সহ উমর আলীকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট