৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
সিলেটের কানাইঘাটে লোভা নদীতে ডুবে রজনী রাম দাস (৮৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত রাসমণি রাম দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে প্রতিদিনের মতো নৌকাযোগে নদীর তীরে গরুর জন্য ঘাস কাটতে যান রজনী রাম দাস। ঘাস কেটে বস্তায় ভরে নৌকায় তোলার সময় তিনি হঠাৎ নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কানাইঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। তবে এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ রজনী রাম দাসকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান এখনো চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D