সুনামগঞ্জে সীমান্তে বিদেশী রিভলবার উদ্ধার বিজিবি

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

সুনামগঞ্জে সীমান্তে বিদেশী রিভলবার উদ্ধার বিজিবি

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলা থেকে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

বুধবার (২৭আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন একটি বরই গাছের নিচ থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল মাওলারপাড় ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় তল্লাশি চালিয়ে বরই গাছে নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রিভলবারটি গায়ে (মেইড ইন ইউএসএ) লিখা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র পাচাররোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। এর ধারাবাহিকতায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট