৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
সিলেটে বালু পাথর উত্তোলন নিয়ে এক সরকারি আদেশ জারি করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বুধবার (২৭ আগস্ট) জানা যায়, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে সিলেটের বিভিন্ন স্থান থেকে বালু পাথর উত্তোলন কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
জেলা প্রশাসক তার আদেশে লেখেন, যেহেতু সিলেট জেলা সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনায় এলাকা থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষন, পরিবহন, লুন্ঠন ও পাচারের সাথে জড়িত রয়েছেন এবং যেহেতু প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ারসমুহ সম্ভাবনা দেখা দিয়েছে সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন সংরক্ষণ পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এ আদেশকে সরকারি আদেশ হিসেবে গণ্য করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সিলেটের সীমান্তবর্তী জাফলং, ভোলাগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠলেও এবার প্রশাসনের কঠোর নির্দেশনায় নতুন করে গুরুত্ব এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D