মাধবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

মাধবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোশারফ হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার হরমুজ আলীর ছেলে।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার একটি বেকারিতে মোবাইল চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মোশাররফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট