৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫
সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে এক নার্সারি শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরা রহমান জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের প্রবাসী হাবিবুর রহমান হাবিবের মেয়ে। সে কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিক স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী পারভেজ হাসান জানান, কালিগঞ্জ থেকে আটগ্রামের দিকে যাচ্ছিল একটি ১০ সিটের টেম্পু। পথে গ্রামীণ ব্যাংকের সামনে হঠাৎ দৌড়ে এসে গাড়ির সামনে পড়ে যায় ছোট্ট ইকরা। গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দা এমাদ উদ্দিন ইমদাদ বলেন, তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সিলেটে নেওয়ার পথে, চারখাই এলাকায় পৌঁছেই ইকরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ইকরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা, সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান বলেন, “দুঃখজনক এই ঘটনা মেনে নেওয়া কঠিন। তবে আমরা কাউকে দোষারোপ না করে এখন দাফনের প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন,”সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D