৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দফা দাবি আদায় ও ‘ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের’ প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গিয়ে ১০ মিনিটের জন্য প্রতীকী সড়ক অবরোধ করেন।
মানববন্ধনে আইপিই বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, “আমাদের তিন দফা দাবি মানতে হবে। যতক্ষণ দাবি না মানা হবে, ততক্ষণ আমরা ক্লাসে ফিরব না। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
তিনি অভিযোগ করে বলেন, যোগ্যতার ভিত্তিতে নয়, অন্যভাবে নিয়োগ বা পদোন্নতির অপচেষ্টা চলছে। “২৪-এর গণঅভ্যুত্থানের পর এ ধরনের অযোগ্য নেতৃত্ব মেনে নেওয়া হবে না,” যোগ করেন তিনি।
আন্দোলনকারীদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী অধিকার আন্দোলন শাবিপ্রবির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাছুদ ও ইইই বিভাগের শিক্ষার্থী তানভীর রহমান।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হল, সহকারী প্রকৌশলী পদে (৯ম গ্রেড) নিয়োগের ক্ষেত্রে সবার জন্য সমান পরীক্ষা ও ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি বা সমমানের নতুন পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না, উপ-সহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) নিয়োগ পরীক্ষা ডিপ্লোমাধারীদের পাশাপাশি একই ডিসিপ্লিনের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্যও উন্মুক্ত করতে হবে, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং নন-অ্যাক্রিডিটেড বিএসসি কোর্সগুলোকে যথাযথভাবে IEB-BATE এর আওতায় আনতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D