৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
মো. রেজওয়ান করিম সাব্বির : সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অবৈধভাবে বালু পাথর উত্তোলন প্রতিরোধ/ বন্ধে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট রবিবার বিকেল ৪ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা হক মিতা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন স্পট হতে পাথর উত্তোলন লুট বন্ধে ও লুট হওয়া পাথর পুনঃস্হাপনে কঠোর অবস্হানে জেলা প্রশাসন। সম্প্রতি সময়ে ভোলাগঞ্জ ও জাফলংয়ের মত জৈন্তাপুরের বিভিন্ন স্পট হতে অবৈধ ভাবে পাথর লুট করে মজুদের প্রমান পায় প্রশাসন। ইতিমধ্যে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ সহ পুনঃস্হাপনের কাজ চলছে।
তিনি আরো বলেন, যে বা যারা লুট হওয়া পাথর নিজ ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে মজুদ করে রেখেছেন তাদেরকে আগামী ২৬শে আগষ্টের মধ্যে নিজ নিজ উদ্যোগে নদীতে পুনঃস্থাপনের নির্দেশনা প্রদান করেন। অন্যাথায় ২৭শে আগষ্ট থেকে জড়িতদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে পাথর বালু সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্য দাবী তুলে ধরা হয়।
জবাবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বলেন, মতবিনিময় সভায় উত্থাপিত সকল প্রস্তাব ও দাবী সমুহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর অবহিত করা হবে। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জৈন্তাপুর উপজেলাকে পর্যটনবান্ধব করে তুলতে ও পর্যটন স্পটকে ঘিরে ক্ষুদ্র ও মাঝারি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সকলকে সহযোগিতা করার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এন ইসলাম মোহাম্মদ ফারুখ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউপি সদস্য, সদস্যাবৃন্দ, স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ব্যবসায়ী, বালু-পাথর ব্যাবসায়ী, পাথর আমদানিকারক ব্যবসায়ী, স্থানীয় গণমাধ্যম কর্মী, শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্য অংশীজন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D