সিলেটের জাফলং থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

সিলেটের জাফলং থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৩ আগস্ট) রাতে সীমান্তবর্তী এলাকা থেকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় অবৈধ অস্ত্র (.১৭৭ এয়ার গান) জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো চারটি .১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে জব্দ করা অস্ত্রগুলো সিলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট