৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫
মো. রেজওয়ান করিম সাব্বির : সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর এলাকায় টাস্কফোর্সের অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথর শ্রীপুর (রাংপানি) নদীতে পূর্নস্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার ৪নং বাংলাবাজার ও শ্রীপুর চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়ন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।
অভিযান চলাকালে ৪নং বাংলা বাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর পাথর মজুদকৃত অবস্থায় জব্দ করে টাস্কফোর্স। পরে উক্ত স্হান হতে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে শ্রীপুর চা-বাগানের পাশে মজুদ করে রাখা আরো ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪ নং বাংলা বাজার এলাকায় জব্দকৃত সাড়ে নয় হাজার ঘনফুট পাথর ও আজ দুই হাজার ঘনফুট সহ মোট সাড়ে এগারো হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলং পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে।
পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ২০ হাজার ঘনফুট পাথর সহ ৪ নং বাংলা বাজার এলাকায় আরও সাড়ে এগারো হাজার ঘনফুট জব্দকৃতসহ মোট ৩০ হাজার ঘনফুটের অধিক পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D