৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫
শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মৌলভীবাজার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ভেতরের ছোট রাস্তায় এসব অটোরিকশা চলতে পারবে। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন কিংবা ‘অন টেস্ট’ লেখা সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি।
পুলিশ সুপার বলেন, ‘শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করুক।’
তিনি আরও জানান, ‘ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D