সিলেটে ৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আটক

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

সিলেটে ৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আটক

চোরাই পথে ভারত থেকে আসা ৭০ বস্তা জিরা ও মেহেদীর চালানসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত মোঃ মনির উদ্দিন (৫২) গোয়াইনঘাট উপজেলার পাতলি কোনা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৭০ বস্তা ভারতীয় জিরা, ১৪৪০ পিস কাভেরী মেহেদী এবং কয়েকবস্তা বোতল ও কার্টন বোঝাই ট্রাকসহ সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন পাগইল বাইপাস এলাকায় আটক করা হয়।

এসময় মালামাল বহনকারী ট্রাকও (সিলেট মেট্রো-ড-১১-০০৫৫) জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২০ লাখ ৭৪ হাজার ৬০০ (বিশ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শত) টাকা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা (নং-১৬/১০৭, তারিখ-২১/০৮/২০২৫) মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট