দু’দিন পর সুরমা নদীতে ভেসে উঠলো মাদ্রাসাছাত্র আবিরের লাশ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

দু’দিন পর সুরমা নদীতে ভেসে উঠলো মাদ্রাসাছাত্র আবিরের লাশ

সিলেটের সুরমা নদীতে নেমে নিখোঁজের দুই দিন পর আবির নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার খেয়াঘাট এলাকায় নদীতে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর এবাদুর রহমান আবির (১৩) নগরীর ঘাসিটুলার বেতের বাজার এলাকার জামেয়া নূরুল হেরা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। এই এলাকায় তারা ভাড়া বাসায় থাকে।

আবিরের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলা গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান মুসা।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আবির বাসার কাছে মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে বল সুরমা নদীতে পড়ে গেলে তা আনতে নেমে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

স্থানীয় ডুবুরি ফায়ারসার্ভিসের কর্মীরা বেশ কয়েকঘন্টা চেষ্টা চালিয়েও তার কোন খোঁজ পাননি। অবেশেষে ওইদিন রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর তার লাশ ভেসে উঠলো।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন প্রক্রিয়াধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট