৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারনামীয় আসামি শাকের আহমদ (২৪) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রাম এলাকার আজাদ আহমদের ছেলে।
গত ২৬ জুলাই সকালে ভিকটিম স্থানীয় একটি মাঠে গেলে কয়েকজন যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় ভিকটিমের সঙ্গে থাকা আরেকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে আটকে রাখা হয়। পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরবর্তীতে সে নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D