৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে প্রধান অতিথি হিসাবে এনইইউবি অডিটরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে ক্লাবের জার্সি উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা সঞ্জয় বৈষ্ণব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী।
সভায় উপস্থিত ছিলেন, স্পোর্টস ক্লাবের সভাপতি তানভীর আহমদ চৌধুরী, সাবেক সভাপতি জাবের ইসলাম, সাধার সম্পাদক আল ইমেজলিয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক হাসনাত তুহিন ও সরকার মো. ফাহিম প্রমুখ।
সভা পরিচালনা করেন সহ সাংগঠনিক সম্পাদক নাবিলা জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি পায়। খেলাধুলা মানসিক বিকাশ ও শারীরিক গঠন শৈলীতে ইতিবাচক ভূমিকা যেমন রাখে তেমনি সুস্থতার জন্যও অপরিহার্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D