২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
নির্ধারিত ৩০ কার্যদিবস শেষ হলেও জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহতরা।
সোমবার (৩০ জুন) বেলা ৩টার দিকে তারা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বিকেল ৩টার দিকে যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে জুলাই আন্দোলনে আহত কিছু লোক অবস্থান নিয়েছেন। জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে তারা অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা চলবে না। সরকারকে সময় দেওয়া হয়েছে। আমরা যখন শহিদ মিনারে প্রোগ্রাম করলাম, তখন সরকার থেকে বলা হলো, তারা ঘোষণা দেবেন। কিন্তু দীর্ঘদিন হলো তা দেয়নি। সবশেষ ৩০ কার্যদিবসের মধ্যে এই ঘোষণা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো দেয়নি।
তারা জানান, কবে জুলাই ঘোষণা হবে, সেটা জানতে চান। বিভিন্ন দেশে যেই গণ-অভ্যুত্থান হয়েছে, সেখানে এক মাসের মধ্যেই বিপ্লবকে স্বীকৃতি দেয়। কিন্তু এখন পর্যন্ত ২৪-এর বিপ্লবকেই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যদি বিপ্লবকে স্বীকৃতি না দেয়, তাহলে মানুষ ভুলে যাবে। সেই জন্য জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D