১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৫
হবিগঞ্জের বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে রিক্সা চালক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে কিশোরী, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ধর্ষণের সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) উপজেলার সদর ইউনিয়নে গোহারুয়া গ্রামর এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, ৪ নং সদর ইউনিয়নের হাবিজপুর গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে রিক্সা চালক মো: ওয়ারিছ মিয়া (২৫) ও তার চাচাত বোনের জামাই একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) বিকালে একই উপজেলার চন্দনিয়া এলাকার ঝুনু (ছদনাম) বোনের বাড়ি ভাদেশ্বরে যাওয়ার জন্য রিক্সা চালক ওয়ারিছের রিক্সায় উঠেন, রিক্সা চালক ভাদেশ্বর গ্রামে না গিয়ে অন্য রাস্তায় কিশোরীকে নিয়ে যায়। কিশোরী ঝুনু বোনের বাড়ির রাস্তা চিনতে পারেনি, এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। সুচতুর রিক্সা চালক গোহারুয়া গ্রামের তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায় কিশোরীকে। সেখানে রাতভর তাকে ধর্ষন করে।
শনিবার রাত ১০টার দিকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্তারিত জেনে রাত ২টায় ভাদেশ্বর থেকে রিক্সা চালক ওয়ারিছকে, রাত ৩টার দিকে তার বোন জামাই তাজুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় রাতেই কিশোরীর আপন বোনের জামাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরীক্ষার জন্য কিশোরীকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টায় এমন সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযানে নেমে দুই ধর্ষককে আটক করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D