জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার (৩১ মে) সকালে টোকিও ত্যাগ করেছেন।

তিনি শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌছান।

সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক করেন এবং চলতি বছরের মধ্যেই বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাপান সরকার বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে রেল উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার ও মানবসম্পদ উন্নয়ন অন্তর্ভুক্ত।

তিনি বাংলাদেশ বিজনেস সেমিনার ও নিক্কেই ফোরামে বক্তৃতা দেন এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া, জাপানে কর্মসংস্থান বাড়াতে দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয় এবং আগামী ৫ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়।

শেষ দিনে, সোকা বিশ্ববিদ্যালয় তাকে সামাজিক উদ্ভাবনে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট