১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
দিনভর টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যায়। নগরীর বিভিন্ন পানিবন্দি এলাকা শনিবার (৩১ মে) পরিদর্শনে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি বলেন, বিগত দিনগুলোতে নগরের জলাবদ্ধতা নিরসনে যথাযথ পরিকল্পনা মাফিক কাজ হয়নি বলে প্রতিয়মান হচ্ছে। অথচ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এসব জলাবদ্ধতা নিরসন প্রকল্পে! বিগত কয়েক বছর যাবত বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে নগরবাসী পানিবন্দি হয়ে যাচ্ছে। অথচ এই সমস্যা নিরসন কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। তিনি অবিলম্বে নগরীর মানুষের দূর্ভোগ লাগবের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
তিনি বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে নগরবাসীর খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মামুন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D