সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে ড়েড় কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার (৩১ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ আটক করে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বর্ডারগার্ড অধিনায়ক লে, কর্ণেল নাজমুল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট