হবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

হবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় বাড়ির পাশে খালের নিকট পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নিহত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার(৭) ও তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪) চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামের আরজু মিয়ার সন্তান।

শনিবার (৩১ মে) দুপুরের কোন এক সময় বাড়ির পাশে থাকা খালের নিকট পুকুরে পড়ে তারা মারা যায়।

এ ঘটনায় পাগল প্রায় নিহত শিশুর পিতা আরজু মিয়া ও তাদের মা।

তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন আরজু মিয়ার বাড়িতে জড়ো হতে থাকেন।

বরাব্দা গ্রামের সজল খাঁন জানান, একই সাথে ভাই বোনের মৃত্যুর ঘটনা শুনে দৌড়ে যাই, এখন কিভাবে মেনে নিবে তার বাবা-মা। আল্লাহ ছাড়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট