১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫
সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের হঠাৎ করে হেড লাইট নষ্ট হয়ে যায়। এ অবস্থায় ১০ কিলোমিটার পথ চলেছে কেবল টর্চের আলোয়।
রেলওয়ে বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। শ্বাসরুদ্ধকর এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর পারাবাত পৌঁছার পর ২৯ মে বৃহস্পতিবার রাতে ৮টার দিকে।
তারপর টর্চের আলোয় ভরসা করে ১০ কিলোমিটার অতিক্রম করে ট্রেনটি। এসময় বিরামহীনভাবে হর্ণ বা ট্রেনের হুইসেল বাজাতে বাজাতে সেটি পৌঁছায় আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে।
বৃহস্পতিবার রাতে সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ পাঠিয়ে ট্রেনটি চালু করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D