কুলাউড়ায় দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

কুলাউড়ায় দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক বিরোধের জের ধরেই এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকার প্রধান সড়কে জনসম্মুখে তাকে খুন করা হয়।

নিহত শাহীন (২৫) জয়পাশা এলাকার বাসিন্দা ইছাহাক আলীর ছেলে।

জানা যায়, সকালে দক্ষিণবাজার এলাকায় হঠাৎ করে সিএনজিচালিত এক অটোরিকশা চালক ধারালো ছুরি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। শাহীন হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট