১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫
দীর্ঘ দুই যুগ পর শনিবার (৩১ মে) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘদিন যাবত সিলেটের সাধারণ ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন নির্বাচনের দাবীতে। সে প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ ব্যবসায়ীরা এবার নেতৃত্বের পরিবর্তন চান। সেই লক্ষ্যে ব্যবসায়ীরা ভোটার অধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে বর্তমান সভাপতি মো. জিয়াউল হকের সাথে সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছেন এলাকার অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি নজরুল ইসলাম মুনিম ও বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসেনের সাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তরুণদের প্রতিনিধি সৈয়দ জাহেদ উদ্দিন।
লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে গঠিত এতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সিলেটের ব্যবসায়ী সমাজ। বর্তমান কমিটির বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীদের অনেক ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে নির্বাচনে জয় লাভ করতে চান নজরুল ইসলাম মুনিম ও সৈয়দ জাহেদ উদ্দিন।
সাধারণ ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন যাবত সিলেটের ব্যবসায়ী সমাজের সমস্যা ও দাবি-ধাওয়া আদায়ে কাজ করছেন নজরুল ইসলাম মুনিম ও সৈয়দ জাহেদ উদ্দিন। তাদের নির্বাচিত করলে আমাদের দীর্ঘদিনের সমস্যা নিরসনে তারা কাজ করবেন। বিশেষ করে ট্রেড লাইসেন্স, ভ্যাট, বিএসটিআই অনুমোদনসহ ব্যবসায়িক কার্যক্রমে যে সকল প্রশাসনিক জটিলতা রয়েছে তা দ্রুত সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা করবেন।
এই বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, আমরা মনে করি এই নির্বাচনের মধ্যে দিয়ে সাধারণ ব্যবসায়ীরা গণতান্ত্রীক সঠিক প্রক্রিয়া তাদের আগামীদিনের নেতৃত্বে খোজে পাবেন। এই নেতৃত্বের মধ্যে দিয়ে সাধারণ ব্যবসায়ীদের সকল দাবী-ধাওয়া পূর্ণ হবে। এমন নেতৃত্বে বেরিয়ে আসুক যাতে ব্যবসায়ীরা তাদের সকল প্রয়োজনে পাশে পান।
সভাপতি প্রার্থী নজরুল ইসলাম মুনিম বলেন, আমরা একটি কার্যকর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সংগঠন গড়ার লক্ষ্য দীর্ঘদিন যাবত নির্বাচনের দাবী জানিয়ে আসছি। সেই দাবীর প্রেক্ষিতে দীর্ঘ ২যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কাল। ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করবো। ব্যবসায়ী সমাজের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা কাজ করবে নির্বাচিত হলে। আমি আপনার মহামূল্যবান ভোটের মাধ্যমে দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। তাই ভোট কেন্দ্রে এসে দীর্ঘ ২যুগ পর ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ জাহেদ উদ্দিন বলেন, আমি তরুণদের প্রার্থী। তরুণ ব্যবসায়ীদের দাবী ধাওয়া আদায়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। আগামীতেও ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D