দুর্নীতি মুক্তকরণ ফোরামের জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মদিন পালন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

দুর্নীতি মুক্তকরণ ফোরামের জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মদিন পালন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন জাতীয় কবি, সুফি সাধক, আল্লাহর এক ওলি কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বলেন, নজরুল ইসলামের লিখনিতে ফুটে ওঠেছে গণমানুষের চাওয়া-পাওয়া। কবি তাঁর ক্ষুরধার লিখনির মাধ্যমে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেন। ভারত বর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছিল ব্রর্জের ন্যায় কঠিন, হিরার চেয়ে ধারালো। তিনি সর্বপ্রথম এই ঔপনিবেশে মজলুম মানুষদের সরাসরি ব্রিটিশে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেছিলেন। মোটকথা কবি নজরুল ছিলেন লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠ, ’৭১ এর স্বাধীনতা সংগ্রাম, সর্বপরি ’২৪ এর গণবিপ্লবে তাঁর গান ও কবিতা জনগণের অনুপ্রেরণা যুগিয়েছে। বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, কোন রাজনৈতিক দল নয়, ’২৪ এর দুনিয়া কাঁপানো গণবিপ্লবের রূপকার এদেশের ছাত্র-জনতা। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিলো। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার সরকার। লক্ষ্য উন্নত বাংলাদেশ নির্মাণ। সেই লক্ষ্যকে যারা বাঁধাগ্রস্ত করছে, তারা দেশদ্রোহি। তাদেরকে কঠোর হস্তে দমন করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ দিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে সংশোধিত চাকুরী আইন ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। এই আইনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশ সচিবালয়ে এই আইনের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ ও মিছিল উন্নত বাংলাদেশ নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টির মিছিল। এ ব্যাপারে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে এগিয়ে আসতে হবে। সাফকথা, দুর্নীতি প্রতিরোধে সংশোধিত চাকুরী আইন যে কোন মূল্যে বাস্তবায়ন করতে হবে।

২৫ মে রবিবার দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি; বিবিসি বাংলার জরিপে তৃতীয় স্থান অধিকারী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, ড. চিন্ময় চৌধুরী, সুরকার শিল্পী আলাউদ্দিন ফকির, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ লায়েক মিয়া, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার অন্যতম নেতা মিজান গাজী, কবি শাহিদুর রহমান চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সদস্য শিক্ষানবিস আইনজীবী তামিম রহমান চৌধুরী, জুয়েল আহমদ নীপু প্রমুখ।

শেষে কবি কাজী নজরুল ইসলামের রূহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট