সিলেটে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

সিলেটে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত থেকে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পশু, পণ্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম এসব জব্দ করে।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (২৫ মে) ভোরে তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি’র টহল টিম অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন রকমের কাপড়, ক্রিম, সানগ্লাস, ফেস ওয়াস, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু ও সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ ও সুপারি জব্দ করে।

এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা জব্দ করেছে বিজিবি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট