১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার বড়থল আদর্শগ্রামের কাউছার আহমদের ছেলে।
জানা গেছে, রোববার সকালে মাদ্রাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার একপর্যায়ে বলটি মাদ্রাসার একতলা ভবনের ছাদে উঠে আটকে যায়। এরপর জাফর বলটি আনতে সুপারি গাছ বেয়ে ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের সংস্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদ্রাসার ভবন ঘেঁসে খোলা বৈদ্যুতিক তার টানা ছিল। যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই অবহেলা করছে। আজকের মর্মান্তিক দুর্ঘটনা এরই ফল। যদি সময়মতো প্রয়োজনীয় বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে জাফরের মতো শিশু প্রাণ হারাত না। এই তারটি যদি এখনও সরানো না হয়, তাহলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D