১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তোফায়েল আহমদ স্বপন (৩০) কানাইঘাট উপজেলার কেউটিহাওর গ্রামের খসরুজ্জামানের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) ভোরে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর গ্রামের মসজিদ সংলগ্ন খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহমদ স্বপনকে হাতে নাতে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে ইয়াবাসহ মাদকদ্রব্য এলাকায় নিয়ে এসে বিক্রি করতো।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান স্বপনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D