১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
এডাব (এলায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড ল’স) মৌলভীবাজার জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরস্থ ম্যাক বাংলাদেশ হল রুমে।
বুধবার (২১ মে) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এডাব জেলা শাখার সভাপতি ও ম্যাক বাংলাদেশের নির্বাহি সম্পাদক এস এ হামিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক পরিতোষ দেব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
সভায় জেলার ৬-৭টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সংগঠনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হবে।
আলোচনায় অংশগ্রহণ করেন এমসিডা’র সভাপতি মো: মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব, সাজ্জাদুর রহমান, মাজারুল ইসলামসহ আরও অনেক প্রথিতযশা উন্নয়নকর্মী।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D