সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

সিলেটে ট্রাক চাপায় মোঃ নাইম আহমদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মো. নাঈম আহমদ (১৮) শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন- ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়না তদন্ত হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট