১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলায় পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ লাকি উপজেলার ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।
পুলিশ জানায়, জাকারিয়া আহমেদ লাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এমন ভিডিও ফুটেজ ও ডিজিটাল স্টিল ফটো হতে তাকে সনাক্ত করা হয়েছে। গোলাপগঞ্জ থানার মামলা (মামলা নং ৫, তারিখ-০৭/১১/২০২৪ খ্রি. জিআর-১৯৫/২৪) এ তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D