৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চ নেতা-কর্মীদের কাজ করার আহবান এম এ মালিকের

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৫

৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চ নেতা-কর্মীদের কাজ করার আহবান এম এ মালিকের

সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সফল সভাপতি জননেতা আলহাজ্ব এম এ মালিকের সাথে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ সাহেদ আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের যে চিন্তা ধারণা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে দিয়েছেন। যেটি এক সময় বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছেন। আজকে আমরা লক্ষ্য করছি এই ৩১ দফা শুধু জনগণের কাছ জনপ্রিয় তা নয়, বরং এর বাস্তবায়ন হলে, এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সব রাজনৈতিক দল মতের সহযোগিতায়  অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন তৈরি করার কোনো সুযোগ পাবেন না।

তিনি বলেন, জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে এবং যেখানে ও যার কাছে যে দফাটি বিশেষভাবে আলোচনা করা প্রয়োজন তার কাছে সেইভাবে কথা গুলো তুলে ধরতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক দুলাল আহমদ, আমির আলী জেলার দপ্তরের দায়িত্ব প্রাপ্ত জুনেদ আহমদ, সুজন আহমদ, তজন মিয়া, সদরের আহবায়ক জামাল উদ্দিন, দক্ষিণ সুরমা আহবায়ক রেদুয়ান আহমদ শিকদার ও গোলাপগঞ্জের আহবায়ক নাজমুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট