১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাকে চিনু তাঁতী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত চিনু তাঁতী আমরাইল ছড়া চা বাগানের ১১ নং সেকশন এলাকার যজো তাঁতীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে চিনু তাঁতী ও তার স্ত্রী বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আকস্মিক ঝড় শুরু হয়। ওই সময় আকাশে মেঘ জমে ভয়ঙ্কর বজ্রপাত ঘটে। বজ্রপাতের বিকট শব্দে মাটিতে পড়ে যান চিনু তাঁতী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আমরাইল চা বাগানের স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে কালিঘাট চা বাগান হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য বিকাশ দত্ত জানিয়েছেন, “চিনু তাঁতী বজ্রপাতের আওয়াজে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তবে তার শরীরে বজ্রপাতের কোনো চিহ্ন নেই।”
কালিঘাট চা বাগান হাসপাতাল সূত্র জানিয়েছে, “চিনু তাঁতীর শরীরে বজ্রপাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সম্ভবত বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তিনি মারা যান। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D