আজমিরীগঞ্জ আ.লীগের সহ-সভাপতি মঞ্জু গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

আজমিরীগঞ্জ আ.লীগের সহ-সভাপতি মঞ্জু গ্রেফতার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপারেশন ডেভিলহান্টের অভিযানে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায় (৭০) -কে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে তার বিরেদ্ধে মামলা রয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাত ৮ টার দিকে পৌর এলাকার আজমিরীগঞ্জ সরকারী কলেজ রোডস্থ তার নিজ বাস ভবন থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে ৫ আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ৫ আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে। এর জেরে তাকে আটক করা হয়েছে।

এদিকে আইনানুগ ব্যবস্থা শেষে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট